পাবনায় ওপেন হাউজ ডে পালিত
পাবনায় সাধারণ জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
পাবনায় সাধারণ জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
বিএনপিকে ইঙ্গিত করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘তারা নির্বাচনে আসে না, তবে ঘুরে আসে। আবার নির্বাচনে এলে, মাঠে হেরে বলবে খেলার মাঠ ভালো নয়। রেফারি ভালা নয়, গোলপোস্ট সঠিক নয়। এই সব বললে কোনো কাজ হবে না, কারণ জনগন মানবে না।’
ভারতের মেঘালয় পাহাড়ের ছয়টি বন্য হাতি আড়াই মাসের ব্যবধানে আবারও সীমান্ত অতিক্রম করে সুনামগঞ্জের তাহিরপুরের বড়গোপ টিলায় অবস্থান নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে তাহিরপুর উপজেলার সীমান্তের বড়দল উত্তর ইউনিয়ন বড়গোপ টিলায় ৬টি বন্য হাতি দেখতে পান স্থানীয় লোকজন। টিলার বাসিন্দাদের ধারণা, শনিবার রাত থেকেই হাতিগুলো টিলায় অবস্থান নিয়েছে। টিলার লোকজন হাতি তাড়াতে টিন বাজিয়ে উচ্চশব্দ তৈরি করছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালে ২টি ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের বাসাইলের একটি বাজারে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে প্রায় এক কোটি ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি ঈশ্বরগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কিংবদন্তি শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং পেসার চামিন্দা ভাস বাংলাদেশের মোহাম্মদ রফিককে নিয়ে গিয়েছিলেন কলম্বোয় তাদের ক্রিকেট একাডেমিতে। মুরালির উপস্থিতিতেই সেখানকার উঠতি ক্রিকেটারদের স্পিন বোলিংয়ের টেকনিক শেখান রফিক।
ব্রহ্মপুত্রের অন্যতম একটি শাখা নদীর নাম বংশাই। এর উৎপত্তি জামালপুরের পুরনো ব্রহ্মপুত্র নদ থেকে। আবার জনশ্রুতি রয়েছে বড় কোন ভূমিকম্প থেকে এ বংশাই নদীর উৎপত্তি। এক সময় এ নদী ছিল প্রমত্তা। ছিল নানা ঐতিহ্য। খ্যাতি ছিল দেশীয় সুস্বাদু নানা জাতের মাছের জন্য। অথচ এ নদীটি এখন দখল-দূষণ আর ময়লার ভাগাড়ে মরা খালে পরিণত হয়েছে।
ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।