নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪০ বাড়িঘরে হামলা-ভাঙ্গচুর লুটপাট
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই দফায় টিনের ঘর, টিনসেট, বিল্ডিংসহ অন্তত ৪০ বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই দফায় টিনের ঘর, টিনসেট, বিল্ডিংসহ অন্তত ৪০ বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো আইনানুযায়ী ইসি গঠিত হচ্ছে। এজন্য কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য বদিউল আলম মঞ্জু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি প্রয়াত সংসদ সদস্য শেখ নাজমুল ইসলামের বড় ছেলে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে অশ্লীল ইঙ্গিতসহ যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। দু’একদিনের মধ্যেই অভিযোগের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।
বান্দরবান রুমা উপজেলার সীমান্তবর্তী বথি পাড়া এলাকায় সেনাবাহিনী ও জেএসএস (মূল) স্বশস্ত্র সন্ত্রাসী দলের দুই পক্ষের গোলাগুলিতে সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে বান্দরবান এক প্রতিবাদ সভা ও সমাবেশ হয়েছে।
শেরপুর জেলার শ্রীবরদীরতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্ল্যেখ করে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
মিরসরাইয়ে এক হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ একজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম (২৬)। সে পটিয়া উপজেলার আশিয়া গ্রামের আবুল বশরের পুত্র। শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হাদিফকির হাটের গাছবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে।