আদালতে প্রদীপ-লিয়াকতরা
কক্সবাজার মেরিনড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা হচ্ছে আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে মামলায় অভিযুক্ত বিতর্কিত বহিষ্কৃত ওসি প্রদীপ কুমারসহ আসামিদের আদালতে আনা হয়েছে।





