শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের সভা অনুষ্ঠিত
প্রকৃতি ও পরিবেশ বাদী সংগঠন শেরপুর জেলা সবুজ আন্দোলনের এক জুম মিটিং ২৯ জানুয়ারী রাতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো: মেরাজ উদ্দিন। সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সংগঠনের জেলা কমিটিকে পরিচয় করিয়ে দেন।






