রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৭৪.৮৪ শতাংশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ১ জন সহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া ও পাবনা জেলার বাসিন্দা। মৃতদের বয়স ১১ থেকে ৩০ বছরের মধ্যে। করোনা শনাক্তের পর থেকে তারা হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।






