নাগরপুরে ৩ দিনব্যাপী ই-নামজারী ও ভূমি সেবা প্রশিক্ষণ শুরু
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিচলনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর ই-নামজারী ও ভূমি সেবা বিষয়ক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিচলনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর ই-নামজারী ও ভূমি সেবা বিষয়ক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
কুষ্টিয়াতে গত কয়েকদিন ধরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সনাক্তের হারে যা প্রায় ৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়াতে ৩৬৬ টি নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে ১৩৬ জন করোনা পজেটিভ। সনাক্তের হার ৩৭.১৫ শতাংশ। মৃত্যু বরণ করেছেন ১ জন। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এখনো স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করায় সংক্রমন বাড়ছে।
এর পরে কে খুন হবে? এমন প্রশ্ন এখন পাহাড়পুর, কমলাপুর গ্রামে অনেকের মুখে। খুন, হামলা, মামলা এড়াতে পাহাড়পুর, কমলাপুর গ্রাম এখন প্রায় পুরুষ শুন্য। কুষ্টিয়া কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নের কমলাপুর ও পাহাড়পুর গ্রাম দুটি আতংকপুর হিসেবে রুপ নিয়েছে।
মটরসাইকেল চুরি রোধে ডিজিটাল ডিভাইস ব্যাবহারে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা শহরের বটতলা,মেডিলেব হেলথ সেন্টার,গৌরাঙ্গবাজার, পুরানথানা এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মাঝিরঘাট বাজারে অটোরিকশা চোর সন্দেহে তিন যুবককে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগে ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া (৪৫), একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৩৫) ও শামীম মিয়া (৩৫)।
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুরনি এলাকা থেকে এই পলিথিন উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলিথিন ভর্তি ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজাহান আলী ওরফে নাহিদ( ৪০),বাড়ি হাড়ীভাঙ্গা মাজার, হবিবর এর ছেলে নাহিদ রিক্সাচালক হিসেবে ঢাকায় থাকতো, ঘন ঘন পেশা পরিবর্তবন করত যেন সহজে কেউ ধরতে না পারে যে সে আত্মগোপনে আছে।
টাঙ্গাইল শহরের সন্তোষ বাগবাড়ী এলাকার ফার্নিচার ব্যবসায়ী শামসুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শামসুল হকের এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।