ওমানে একসঙ্গে বাংলাদেশি আপন ৪ ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার (১৩ মে) তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওমানে থাকা একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চার জনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।







