কালীগঞ্জে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত: ৯৫ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।







