বেনাপোলে সিঅ্যান্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আজ বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন’-এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান উত্তেজনা। প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ ও ভোটারদের হিসাব-নিকাশে জমে উঠেছে পুরো নির্বাচনি ময়দান।







