ভাইপোর পরিকল্পনায় ফুফুর ঋণের ৬ লাখ টাকা ছিনতাই, টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম (৫০) একটি এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণ নেন। গত সোমবার তিনি চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে ভাতিজা লিটনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।







