নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা, আহত ৩, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য। হামলার পর তাঁদের প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।







