ঢাকা

সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

2-3287

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা নোটিশে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সংগঠনের নজরে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

নোটিশ অনুযায়ী, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

চিঠিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরণ করেন কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

 

ঘটনাটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



সম্পর্কিত খবর