ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে চূড়ান্ত তালিকায় প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় সকল পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জি. মো. নুরুল হুদা।
নির্বাচিত কর্মকর্তারা হলেন— সভাপতি মো. মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা), সহসভাপতি মো. মাসুদ রানা ও সহসভাপতি মো. সাজিউল ইসলাম (ব্যবস্থাপক, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড), সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন (দিনাজপুর জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক), যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হাসান, চাকরি বিষয়ক সম্পাদক মো. মোমিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. ফরহাদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাজমুর হাসান লেমন, গবেষণা ও আইসিটি সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নিরোজা শাপলা, ছাত্র বিষয়ক সম্পাদক মো. তৈমুর হোসাইন; নির্বাহী সদস্য মো. আফসার, মো. মোস্তাকিম আকন্দ, মো. জাহাঙ্গীর আলম ও মো. মোবাম্বের রাশেদ।
নির্বাচিত কাউন্সিলররা হলেন— মো. মতিউর রহমান, এ আই এম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী, মো. নজরুল ইসলাম, দেওয়ান মো. রেজাউল করিম, মো. জাফর সাদেক, সিদ্দিকুরজ্জামান ও মো. আবুল কালাম আজাদ।
উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জি. মো. মোজাফফর হোসেন ও ইঞ্জি. রবীন্দ্র নাথ রায়।