প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
বরগুনার বামনা গোলচত্বর থেকে রুহিতা পোটকাখালী এলজিইডির রাস্তাটির সংস্কারকাজ শেষে জনমনে বইছে স্বস্তির হাওয়া। দীর্ঘদিন যাবৎ এই জনগুরুত্বপূর্ণ সড়কটির ছিল বেহাল দশা; ধুলোবালি ও খানাখন্দে পরিপূর্ণ থাকায় জনদুর্ভোগ ছিল চরম পর্যায়ে। প্রায় পৌনে দুই কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কারের সম্ভাবনা বিভিন্ন সময়ে দেখা দিলেও আগে তা আলোর মুখ দেখেনি। ফলে জনমনে এ নিয়ে ছিল তীব্র হতাশা ও চাপা ক্ষোভ।
নরসিংদীর পলাশে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরসিন্দুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পলাশ থানা-পুলিশ।
নওগাঁর রানীনগরে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুসের গোয়ালঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ও উপজেলা প্রশাসনের ঘোষিত 'আম ক্যালেন্ডার'-এর নির্দেশনা উপেক্ষা করে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেলতলা আম বাজারে অবাধে বিক্রি হচ্ছে জনপ্রিয় জাতের হিমসাগর আম।