টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নৌকার প্রার্থী শুভ বিজয়ী
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী খান আহম্মেদ শুভ। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।







