আনোয়ারায় শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া
সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা সে-ই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং বিশেষ করে শিশুদের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। যার ফলে প্রতিদিনই অর্ধশত রুগী ভর্তি হচ্ছে হাসপাতালে। শিশু ওয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের জন্য খোলা হয়েছে পৃথক ওয়ার্ড।







