টাঙ্গাইলে টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিল স্কুল কর্তৃপক্ষ
টাঙ্গাইলের গোপালপুরে একটি স্কুল শিক্ষার্থীদের টিকা নেয়ার জন্য মাইকিং করে টাকা আদায় করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া জনতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টিকা গ্রহণের রেজিস্ট্রেশনের জন্য নেয়া হয় ১১০ টাকা করে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।






