পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা
পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হয়েছে বিকানের-গৌহাটি এক্সপ্রেস। এ ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।






