পাহাড়ে ট্রেকিং করছেন বুবলী
হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলীকে দেখা যাবে নতুন আরেকটি বিজ্ঞাপনে। বুবলী নিজেই জানালেন এ তথ্য। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এতে পাহাড়ে ট্রেকিং করতে দেখা গেল বুবলীকে।
হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলীকে দেখা যাবে নতুন আরেকটি বিজ্ঞাপনে। বুবলী নিজেই জানালেন এ তথ্য। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এতে পাহাড়ে ট্রেকিং করতে দেখা গেল বুবলীকে।
দেশে আরও নয়জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশে মোট ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল অবরোধে ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী টিকাকেন্দ্রে গেলে টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে।
দিনাজপুরের বিরামপুরে ভ্যানেটি ব্যাগে অভিনব কায়দায় পাচারকালে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ ফেন্সি বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৯ জানুয়ারী) রাত ৮টায় বিরামপুর পৌরশহরের মাহমুদ মহল্লার ঘাটপাড় সেতুর পশ্চিম পাশে বিরামপুর-কাটলা পাকাসড়ক থেকে তাকে আটক করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়াতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছে মানুষ। রবিবার রাত ও সোমবার ভোরে ভিন্ন সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো নারী শ্রমিক ও মোটরসাইকেল আরোহী সহ ৬ জনের।
দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে নবাবগঞ্জ প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।