ঠাকুরগাঁওয়ের জাহিদুলের ভাগ্যে পরিবর্তন এনেছে কোয়েল পাখি
ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকায় বিসমিল্লাহ ড্রাই ওয়াশ এর দোকান করে দিনযাপন করছিলেন জাহিদুল ইসলাম জাহিদ। কিন্তু করোনার লকডাউনের কারণে ড্রাই ওয়াশ এর ব্যবসায় ধস নামে। লকডাউনে দোকান বন্ধ হয়ে যাওয়ায় কি করবে কোন প্রকার সমাধান খুজে পায় না জাহিদুল। অনেক চিন্তা করে লকডাউনের সময় সিদ্ধান্ত নেয় কোয়েল পাখির খামার করার। যেমন চিন্তা তেমন কাজ।







