মৌলভীবাজারে ছাত্রদলের মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার দুপুর ১২টায় স্থানীয় মেয়র চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত ময়নুল খানের পরিচালনায় ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।







