ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
মালদ্বীপে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা বাসস জানায়, সোমবার (ডিসেম্বর ২৭) স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।





