চট্টগ্রামে ৬ ইউপিতে স্বতন্ত্র, ২১টিতে নৌকার জয়
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলার ২৭ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ২১টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষ স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন।





