আ’লীগ নেতা জহিরুল হত্যা: ১৩ আসামির ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়া জগত বাজারের ব্যবসায়ী ও নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।






