ছাতকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’র অভিযোগে যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত এবং হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযেগে লুৎফুর রহমান শাওন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে।






