ব্যালট পেপার ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, পটিয়ার ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় পটিয়ায় দুই ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরাফাত আল হোসাইনী।
ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় পটিয়ায় দুই ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরাফাত আল হোসাইনী।
টেকনাফ পৌরসভায় প্রথমবারের মতো শান্তিপুর্নভাবে ইভিএম- এ ভোট চলছে। সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়েছে। টেকনাফ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টায় দেখা যায়, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। লাইনে লাইনে প্রার্থীরা ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছেন। যে যার মতো করে ভোট প্রার্থনা করছেন।
চতুর্থ ধাপে ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, এমন পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ কনসালটেন্সি ফার্ম সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন।
রাত পোহালেই নানিয়ারচরে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (২৬শে ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। শনিবার (২৫ জানুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানান, ভোটের দিন সকালে নানিয়ারচর উপজেলার ৪ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে।
লালমনিরহাটের আদিতমারীতে পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে ছেড়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে আমিনুর রহমান নামের এক মাদরাসা শিক্ষক স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রথম সন্তানকে হত্যার চেষ্টা, দ্বিতীয় সন্তান গর্ভাবস্থায় গর্ভপাতের উদ্দেশ্যে অত্যাচারসহ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে আমিনুর ও তার পরিবারের বিরুদ্ধে।
রাজশাহীতে জেঁকে বসেছে পৌষের শীত। গ্রামাঞ্চলে শীতের প্রকোপ অনেক আগে থেকেই শুরু হলেও শহরেও এখন অনুভূত হচ্ছে শীতের আমেজ।ফলে শীতের পোশাক কিনতে নগরীর বাজারগুলোতে ধুম পড়ে গেছে ক্রেতাদের।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২নং কিসমত গণকৈড় ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির লক্ষ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় তুহিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আটককৃত তুহিন পৌরসভার ড্রাইভার বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মঙ্গলপুর গ্রামে।