জলাবদ্ধতা-ডেঙ্গুতে ম্লান দুই সিটির উন্নয়ন
প্রায় এক হাজার ৪৬৩ দশমিক ৬০ বর্গকিলোমিটারের ঢাকা শহর। এখানে বাস করেন নানা শ্রেণি ও পেশার প্রায় দুই কোটি মানুষ। ‘স্বপ্ন গড়ার’ এই ভূমিতে প্রতিদিনই মানুষের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। রাজধানীতে বসবাসরতদের নাগরিকসেবা নিশ্চিতে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে দুই সিটি করপোরেশন।






