তিনদিনের বাজেট একদিনেই শেষ, ফিরে গেছেন অনেক পর্যটক
বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের জন্য কক্সবাজার বেড়াতে এসে ভ্রমণসূচি সংক্ষিপ্ত করে ফিরে গেছেন অনেক পর্যটক। আগে থেকে রুম বুকিং না দিয়ে পরিবার কিংবা গ্রুপ ধরে বেড়াতে এসে বাজেট সংকটে ফিরে যেতে বাধ্য হন তারা। এ ঘটনা স্থায়ী পর্যটনের জন্য ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছে সচেতন মহল।





