চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ২০ জন আসামিকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার দিন-রাতে অভিযান পরিচালনা করে এসব আসামিদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ২০ জন আসামিকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার দিন-রাতে অভিযান পরিচালনা করে এসব আসামিদের আটক করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি, তাজউদ্দিন আহমদের কথা উচ্চারণ করা হয়নি, এমন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে আড়ালে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ডিসেম্বর) দুপুরে বর্ণাঢ্য এই শোভাযাত্রা পশ্চিম বড় ভেওলাস ইউনিয়স্থ দরবেশকাটা ষ্টেশন থেকে মাতামুহুরী থানা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুলের নেতৃত্বে শুরু করা হয়।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে কাপ্তাই হ্রদে মনোরম নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাপ্তাইয়ে লেক ভিউ আইল্যান্ডে এই নৌকা বাইচ আনুষ্ঠিত হয়।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কোঃ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের (যাকাত তহবিল) ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার সকল শাখা ও খাগড়াছড়ি সদরের প্রায় ৫শ দরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাচতে ভিন্ন পথ খুঁজছে চাষীরা।রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় এ বছর ব্যাপক চাষ হয়েছে ভুট্টার। আসছে উচ্চফলন। সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা। প্রতিটি গাছে গাছে বাতাসে দোল খাচ্ছে এসব ভুট্টা। মাথায় লাল ফুল, গায়ে হলুদ বর্ণ। ভুট্টার হাসিতে হাসি ফুটেছে কৃষকের মুখেও।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলায় নির্মানাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ফেস্টুন, মেহেরপুরে আনন্দ উৎসবে মেতে উঠেছিলো জেলা আওয়ামী লীগ। বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান সাথে ছিলো লাঠিয়ারদের নৃত্য। বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের ডঃ শহীদ সামসুজ্জোপার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ।