মেহেরপুরে জেলা আওয়ামী লীগের বিজয় মিছিলে জনস্রোত
কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ফেস্টুন, মেহেরপুরে আনন্দ উৎসবে মেতে উঠেছিলো জেলা আওয়ামী লীগ। বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান সাথে ছিলো লাঠিয়ারদের নৃত্য। বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের ডঃ শহীদ সামসুজ্জোপার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ।






