লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি ও তার প্রচার প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্ধী নৌকা প্রতিকের প্রার্থী এমরান হোসেন নান্নু ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রার্থী তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন।






