শান্তিগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেন।







