বিজয়ের সুবর্ণজয়ন্তী: সিলেট শহীদ মিনারে মানুষের ঢল
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৯৭১ সালের এই দিনে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিলে পাক হানাদার বাহিনী। বিজয় অর্জন করে বাংলাদেশ।







