ময়মনসিংহে উইমেন লিডার্স প্রকল্পের সমাপ্তি
ময়মনসিংহে উইমেন লিডার্স প্রকল্পের সমাপ্তি উপলক্ষে বৃক্ষরোপন, র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. জালাল উদ্দিন।





