পটুয়াখালীতে শিক্ষক-কর্মচারী দাবীতে মানববন্ধন কর্মসূচী
অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের এমপিও এবং প্রতিবন্ধীদের শিক্ষার দাবীতে পটুয়াখালীর ৯টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিবন্ধী শিক্ষক সমিতির উদ্যোগে পটুয়াখালী সমাজ সেবা অফিসের সামনে দিনব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।







