ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এলো হত্যাকান্ড, স্বামীসহ গ্রেফতার ৩
ময়নাতদন্তের সূত্র ধরে প্রায় পাঁচ মাস পর অপমৃত্যুর ঘটনাটি হত্যায় রূপ নিয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূ রেহানার ভাই আল আমিন মীর বাদী হয়ে বুধবার (৮ ডিসেম্বর) সকালে পাঁচজনের নামে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। রেহানা বেগম খুলনার দিঘলিয়া থানার সোনাকুড় গ্রামের হেমায়েত মীরের মেয়ে।






