বাঞ্ছারামপুরে দু'পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০
গ্রাম্য আধিপত্য, নির্বাচনী বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষে পঞ্চাশোর্ধ বৃদ্ধ অলেক মিয়া নিহতসহ আহত হয়েছে অপর ১০ জন। এসময় হামলা-ভাঙচুর-লুটপাটের শিকার হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। পরিস্থিতি স্বাভাবিক রাখতে েলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নারকীয় ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকার।







