কুলাউড়া মুক্ত দিবস আজ
আজ সোমবার (৬ ডিসেম্বর) কুলাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রু মুক্ত হয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা। পাকাস্তানী সামরিক জান্তাদের কুলাউড়া থানায় প্রথম আগমন ঘটে ৭ মে। মৌলভীবাজার থেকে কুলাউড়া প্রবেশ পথে কাপুয়া যিুজের কাছে গতিরোধ করতে গিয়ে সেদিন শহীদ হন বীর সৈনিক মোজাহিদ সদস্য জয়চন্ডী ইউনিয়নের মো. আকরাম ওরফে আছকির মিয়া ও হাবীব উদ্দিন।







