মুক্তিযুদ্ধে ব্যবহৃত টি-৫৫ ট্যাংক ও মাউন্টেন হাউটজার গান উপহার দিচ্ছে ভারত
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি:মি: মাউন্টেন হাউটজার গান ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে প্রদান করবে। ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দরে এসে পৌছাবে। পরবর্তীতে ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে।






