Recent Post

নাটোরে পাযু পথে লুকিয়ে রাখা ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

নাটোরে পাযু পথে লুকিয়ে রাখা ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

Dec 06, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

নাটোরে পাযুপথে ১০ লক্ষ টাকার হেরোইন লুকিয়ে নিয়ে পাচারের সময় ইব্রাহিম নামে এক জনকে আটক করেছে জঅই -৫ এর একটি দল। আজ রবিবার দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি -২ এ এক প্রেস ব্রিফিংএ তথ্য জানানো হয়। আটককৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মাদারীপুরে এক কলেজছাত্রীকে বই চুরির অভিযোগে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ

মাদারীপুরে এক কলেজছাত্রীকে বই চুরির অভিযোগে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ

Dec 06, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

মাদারীপুরে এক কলেজছাত্রীকে সরকারি লাইব্রেরী থেকে বই চুরির অভিযোগে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা লাইব্রেরীয়ান বেলায়েত হোসেনের বিরুদ্ধে। নির্যাতিত ওই কলেজছাত্রী লজ্জায়, অপমানে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। এই ঘটনায় রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেকরা বেলায়েত হোসেনের শাস্তির দাবীতে মানবন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মাদারীপুরে ইউপি নির্বাচনের জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

মাদারীপুরে ইউপি নির্বাচনের জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

Dec 06, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

মাদারীপুরে ইউপি নির্বাচনের পরবর্তী জের হিসেবে মোতাহার মাতুব্বর (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষেরা সমর্থকেরা। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহতর ছেলে মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ গণগ্রন্থাগারে বইপত্র- সরঞ্জাম বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ গণগ্রন্থাগারে বইপত্র- সরঞ্জাম বিতরণ

Dec 06, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

মুজিব শতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি গণগ্রন্থাগারে বই, আসবাবপত্রসহ সরাঞ্জামাদি বিতরণ করা হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে চারটি স্টীল বুক সেলফ, একটি গোলাকার পড়ার টেবিল, দুইটি চেয়ার, একটি সবুজ কার্পেট ও দুই শতাধিক মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং মুজিব জন্মশত ও প্রধানমন্ত্রীর ছবি সম্বোলিত বড় সাইনবোর্ড।

আখাউড়া স্থলবন্দরে 'ওমিক্রণ সন্দেহভাজন’ হলে তাৎক্ষণিক পরীক্ষা

আখাউড়া স্থলবন্দরে 'ওমিক্রণ সন্দেহভাজন’ হলে তাৎক্ষণিক পরীক্ষা

Dec 06, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

ভারতের কর্ণাটকে ওমিক্রণ আক্রান্ত দুইজনের সন্ধান মিলেছে।সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশও সতর্কাবস্থানে। স্থলবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় যাত্রীদের অবাধ চলাচল থাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় ওমিক্রন সন্দেহভাজন হলেই তাৎক্ষনিক পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে আখাউড়া স্থলবন্দরে। অবশ্য সেখানে আগে থেকেই রয়েছে একটি হেলথ স্ক্যানিং বুথ।

কোভিড -১৯ মহামারী পরিস্থিতি মোকাবেলায় বেনাপোলে মনিটরিং এন্ড কোং-অডিনেশন সভা অনুষ্ঠিত

কোভিড -১৯ মহামারী পরিস্থিতি মোকাবেলায় বেনাপোলে মনিটরিং এন্ড কোং-অডিনেশন সভা অনুষ্ঠিত

Dec 06, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় মনিটরিং এন্ড কো-অর্ডিশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টার সময় স্থল বন্দর বেনাপোল এর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের কনফারেন্স রুমে যশোর সিভিল সার্জন অফিস এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো: মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন যশোর জেলা সিভিল সার্জন মোঃ আবু শাহীন।

বাঘায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থীর হামলায় আহত- ২০, গ্রেফতার ৪

বাঘায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থীর হামলায় আহত- ২০, গ্রেফতার ৪

Dec 06, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থীর হামলায় ২০ জন আহত হয়েছে। নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিকের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফানকেসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টায় বাউসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টলটলিপাড়া বাউসা গ্রামে

ইলিশায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোডাউন

ইলিশায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোডাউন

Dec 06, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে নিঃস্ফল হয়ে হয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আনোয়ার হোসেন ছোটন। দুপুরে তিনি লঞ্চ যোগে ঢাকা থেকে ইলিশা ঘাটে আসলে হাজার হাজার জনগন তাকে শুভেচ্ছা জানিয়ে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার চাপ দিলে তিনি জনগনের আকাঙ্খায় চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দেন।