সিলেটের জৈন্তাপুর উপজেলার রাজপাট হেলিরাই গ্রামের নামাজের সমঢ ইমামতিতে সিজদারত অবস্থায় এক ইমাম মৃত্যুবরণ করেছেন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের অন্তর্গত পঞ্চাশ গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফার বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য দেখিয়েছে। যার ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। বাংলাদেশের অর্থনীতি অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো করছে ও কোভিড মোকাবিলা করে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
আসন্ন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে এ ঘোষণা দেয়া হয়। রোববার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হারুনর রশিদের সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পদুয়ার একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।
বিমানের ভিআইপি রেষ্ট হাইজকে তিনি বানিয়েছেন ব্যাক্তিগত বৈঠকখানা, যখন তখন তিনি সেখানে তার কুকর্মের সহযোগীদের নিয়ে পার্টি দেন। কেউ এসব ব্যাপারে প্রতিবাদ বা কানাঘুষা করলে তিনি তাদের সেখানে কৌশলে ডেকে নিয়ে নানা ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করেন।
পটুয়াখালীর বাউফলে দ্বাদশ শ্রেণির ছাত্রী গত ২২ নভেম্বর সকালে কলেজে গিয়ে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় দুই দিন পর বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রীটির বাবা। কিন্তু ১৪ দিন অতিবাহিত হয়ে গেলেও ওই ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।