বর্জ্য থেকেই জৈব সার উৎপাদন : ব্রাহ্মণবাড়িয়ায় কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
আজকের বর্জ্য আগামীকালের সম্পদ'। 'আবর্জনাই নগদ অর্থ'। বর্জ্য নিয়ে বর্তমানের সভ্য দুনিয়ায় কথা দু'টো খুব বেশি প্রচলিত। যে বস্তুকে মানুষ বর্জন করতে চায়, সেটাই বর্জ্য। এই সরল সংজ্ঞাটিকে স্বতঃসিদ্ধ ধরে নিয়েই আমরা এতোকাল আবর্জনাকে 'আবর্জনা'-ই মনে করে আসছি। কিন্তু বর্জ্যও যে সম্পদ হতে পারে, সেটি আমরা কদ্যপি বুঝতেও চাইনি। 'আবর্জনা এখন বোঝা' এই ধারণা থেকে পরিত্রাণের লক্ষ্যে যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেছে ব





