দিনাজপুরের নববগঞ্জে নদীর পার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রাম সংলগ্ন নলশীষা নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সৌরভ ওই এলাকার চামুন্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।







