সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার(SAD): প্রকৃতির সাথে মনের কেমিস্ট্রি
মানব ইতিহাসের শুরু থেকেই মানুষের সাথে প্রকৃতির একটি আত্মিক সম্পর্ক রয়েছে। আর তাই প্রকৃতির ছন্দপতনের সাথে মানব মনেরও ছন্দপতন ঘটে।ব্যক্তিগত জীবনে লক্ষ্য করলে দেখবেন একটি আলো ঝলমলে দিনে মনটা থাকে কর্মস্পৃহায় ভরপুর। ঠিক এর বিপরীতে একটি মেঘলা দিনে অথবা শীতের দিনে থাকেনা কোন কর্মস্পৃহা।মনে হয় যেন বিছানা আমাদেরকে , নয়ত আমরা বিছানাকে জড়িয়ে ধরেছি।পরিবর্তন হয় খাবার-দাবার থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মে।






