কমলগঞ্জে রাসেল হত্যাকারীসহ গ্রেফতার ২
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক রাসেল হত্যাকারীসহ দুইজনকে গ্রেফতার করছে পুলিশ। বাড়ির পাশে আমঘাট নামক পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধারের ৬ দিন পর এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করে বৃহস্পতিবার রাতে হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে।






