নবীগঞ্জে যুবলীগের আহবায়ক সেলিমসহ ৪ জনকে অব্যাহতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীকের) বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমসহ ৪ যুবলীগ নেতাকে যুবলীগের পদ ও বর্তমান দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।







