খালেদার উন্নত চিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী বিএনপির সমাবেশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী সোমবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।





