বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডুবা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিক্সার ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো ৩ সদস্য। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু জান্নাতুল ফেরদৌস হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের সোহাগ মিয়ার কন্যা। আহতরা হলেন নিহত শিশুর পিতা সোহাগ মিয়া, মা শিফা আক্তার ও ভাই ইব্রাহিম







