গাইবান্ধায় শীত মৌসুমে পিঠা বিক্রি করে পরিবারে স্বচ্ছলতা আনছেন রাশেদা
গাইবান্ধায় দিনে হালকা গরম ও রাতে শীত অনুভূত হচ্ছে। শীতের হিমেল হাওয়ার তীব্রতা যতই বেশী বাড়ছে পিঠা বিক্রি ততই বেড়ে যাচ্ছে। শীত মৌসুমের শুরুতেই গাইবান্ধা শহরের পৌর পার্কের সামনে, ১নং রেলগেট সংলগ্ন আসাদুজ্জামান মার্কেটের সামনে, দক্ষিন ধানঘড়া সার্কিট হাউজের পাশে, ষ্টেশন রোড সহ বিভিন্ন পাড়া মহল্লায় পিঠা বিক্রির হিড়িক পরেছে পুরুষ ও মহিলা পিঠা ব্যবসায়ীদের। ক্রেতাদের সংখ্যা চোখে পরার মত।







