দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন
আলীকদম উপজেলা হল রুমে পাড়াকর্মীদের জন্য "পুষ্টি শক্তি (SQ-LNS)" বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ, ২০২৬ (রবিবার) টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প-২য় পর্যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আলীকদম, বান্দরবান আর ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়।
শবে কদর, ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটির কারনে টানা ৭ দিন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে স্থবির হয়ে পড়বে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকালে আব্দুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় দোকান থেকে খাবার কিনে খায়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিখোঁজের সংবাদ প্রচার করা হয়।
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিরল মাদক এলএসডি রয়েছে।গ্রামের কাগজ
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামের এক (স্যালোইঞ্জিনচালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।